Showing posts with label Public University Notices. Show all posts
Showing posts with label Public University Notices. Show all posts

Sunday, 15 November 2015

যেভাবে জানা যাবে শাবি'র ভর্তি পরীক্ষার ফল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ২০১৫/১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার প্রকাশিত হবে। ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুশতাক আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল সকালেই ফলাফল পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission এ প্রবেশ করে ফলাফল জানা যাবে। এছাড়াও যে কোন মোবাইল অপারেটর থেকে SUST<space>RESULT<space>Your-Admission-Roll লিখে 16222 নাম্বারে খুদেবার্তা পাঠালে ফিরতি মেসেজে রেজাল্ট জানতে পারবে শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সিলেট নগরীর ৩০টি কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটের এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার বিশ্ববিদ্যালয়ের দুইটি ইউনিটে ১৪৪৮ আসনের বিপরীতে ৪১২৯৭ জন শিক্ষার্থী আবেদন করে। পরীক্ষা কেন্দ্রে ভর্তিচ্ছুদের উপস্থিতি ছিল প্রায় ৮৫ ভাগ।

Friday, 30 October 2015

সরকারি কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেয়ার নীতিগত সিদ্ধান্ত

য়ে এ সংত্রুান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পাবলিক বিশ্ববিদ্যালয়) হেলাল উদ্দিন বলেন, বিষয়টি অনেক দিনের পুরানো এজেন্ডা। আজ এর নীতিগত অনুমোদন হয়েছে। তবে একবারে সব সরকারি কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে না এনে বরং পর্যায়ক্রমে করার পক্ষে মত এসেছে। আমরা সেভাবে বাস্তবায়ন করতে পারবো আশা করছি। বৈঠক সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সরকারি কলেজগুলোকে বের করে আনার নানা ঝক্কি নিয়ে আলোচনা হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনাকে বাস্তবায়নের পক্ষেই সবাই মত দিয়েছেন। সবগুলোকে একসাথে হস্তান্তর না করে তা পর্যায়ক্রমে হস্তান্তর করার পক্ষে সিদ্ধান্ত হয়েছে। কারণ বড় সব কয়টি বিশ্ববিদ্যালয় নিজেদের ছাত্রদের নিয়েই হিমশিম খাচ্ছে। নতুন করে কলেজ দেখা-শোনার দায়িত্ব নিতে গেলে ভবন, অতিরিক্ত বাজেটসহ জনবলের প্রয়োজন হবে। এছাড়াও আরো নানা বিষয় সামনে আসবে। আবার অনেক বিশ্ববিদ্যালয়ের মাত্র কয়েকটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করেছে। তাদের নতুন করে কলেজ নেয়ার সামর্থ্য থাকবে না। উল্লেখ্য, সারাদেশে ২৭৫টি সরকারি কলেজ রয়েছে। এ কলেজগুলো প্রায় কয়েক লাখ শিক্ষার্থী পড়াশুনা করছে। বিষয়টি নিয়ে আরো দ্রুততার সাথে কাজ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)কে নির্দেশনা দেয়া হয়েছে। গত বছরের ৩১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করতে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজগুলোতে সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীনে নেয়ার নির্দেশ দেন। কিন্তু এ নির্দেশনা বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি ঢিলেমির অভিযোগ উঠেছে। ওই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গত ৭ ডিসেম্বর ’১৪ ইউজিসিতে ভিসিদের নিয়ে অনুষ্ঠিত সভায় পক্ষে মত এলে তা বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয় ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মাদ মোহাব্বত খানকে। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। কিন্তু প্রায় এক বছর পরও তা দিতে পারেনি। সর্বশেষ ইউজিসি নতুন চেয়ারম্যানসহ দুজন সদস্য প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এ ব্যাপারে ফের তাগিদ দেন। এ অবস্থায় নতুন করে তোড়জোর শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়।

Wednesday, 7 October 2015

শাবিপ্রবি থেকে মর্টার সেল উদ্ধার, যুবক আটক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস থেকে একটি তাজা মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। এসময় এক যুবককে আটক করা হয়। বিক্রির জন্য ওই যুবক মর্টারশেলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে এসেছিল বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি আকতার হোসেন। রবিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বি ভবনের সামনে থেকে মর্টারশেলসহ শেখু মিয়া নামের ওই যুবককে আটক করা হয়। শেখু নেত্রকোনা জেলার মদন থানার দেউছি গ্রামের বাসিন্দা। বর্তমানে সে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী যুগীটিলায় বসবাস করে। সে পেশায় মাটিকাটা শ্রমিক। জালালাবাদ থানার ওসি আকতার হোসেন জানান- শেখু মিয়া মর্টারশেলটি নিয়ে শাবিপ্রবি ক্যাম্পাসে আসলে তা দেখে ফেলেন শিক্ষার্থীরা। ছাত্রদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মর্টারশেলটি উদ্ধার ও শেখু মিয়াকে আটক করে। শেখু মিয়ার বরাত দিয়ে ওসি আকতার জানান- শনিবার বিমানবন্দর এলাকায় মাটিকাটার কাজ করার সময় মর্টারশেলটি পায়। পরে তা সেখান থেকে লুকিয়ে নিয়ে আসে। মর্টারশেলটি বিক্রির জন্য সে ক্রেতার সন্ধানে শাবিপ্রবিতে এসেছিল।

Tuesday, 6 October 2015

শাবিতে ভর্তি পরীক্ষার নিবন্ধন: যা করতে হবে

শাহজালাল
বিজ্ঞান

প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে
(শাবি) ২০১৫-১৬
শিক্ষাবর্ষে
অনার্স
ভর্তি নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে ১৩ অক্টোবর। নিবন্ধন চলবে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত। আগামী ১৪ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ‘এ’ এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ভর্তি সংক্রান্ত এসব তথ্য জানান- ভর্তি কমিটির সদস্য সচিব প্রফেসর মুশতাক আহমদ। ভর্তি কমিটির সভাপতি প্রফেসর নারায়ণ সাহা জানান, এবার শাবিতে নতুন একটি বিষয় চালু হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াড এবং অন্যন্য স্বীকৃত আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণ, রৌপ্য অথবা ব্রোঞ্জ মেডেলপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষা ছাড়াই তাদের পছন্দমত বিষয়ে ভর্তির সুযোগ পাবেন। সংশ্লিষ্ট বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ভর্তি পরীক্ষার জন্য যোগ্যতা: ২০১৪/২০১৫ সনে অনুষ্ঠিত এইচ.এস.সি (সাধারণ ও কারিগরি)/আলিম/ডিপ্লোমা ইন কমার্স/সমমান এবং ২০১২/২০১৩ সনে অনুষ্ঠিত এস.এস.সি (সাধারণ ও কারিগরি)/দাখিল বা সমমান পরীক্ষাতে উত্তীর্ণ ছাত্র- ছাত্রীরা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে উত্তীর্ণ
ছাত্র/ছাত্রীদের ২০১০/২০১১ সালে অনুষ্ঠিত এস.এস.সি. বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে সব ছাত্র-ছাত্রী বিজ্ঞান শাখা থেকে এইচ.এস.সি বা সমমান পরীক্ষা পাস করেছেন তারা ‘এ’ ও ‘বি’ উভয় ইউনিটেই এবং অন্যরা শুধু ‘এ’ ইউনিটে আবেদন করতে পারবেন। ‘এ’ ইউনিটে আবেদন করার জন্যে এইচ.এস.সি/সমমান ও এস.এস.সি./সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৬.৫ থাকতে হবে। ‘বি’ ইউনিটে আবেদন করার জন্যে এইচ.এস.সি/সমমান ও এস.এস.সি./সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৭.০ থাকতে হবে। জি.সি.ই. ‘ও’ লেভেলে কমপক্ষে ৩টি বিষয়ে বি গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং জি.সি.ই. ‘এ’ লেভেলে কমপক্ষে ২টি বিষয়ে বি গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে। ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া: যদি কোনো ছাত্র/ছাত্রী ‘এ’ ও ‘বি’ উভয় ইউনিটে পরীক্ষা দিতে চান, তাহলে উভয় ইউনিটে আলাদা আলাদা আবেদন করতে হবে। সাব-ইউনিটগুলো এমনভাবে সাজানো হয়েছে যে, কোনো একটি সাব-ইউনিটে আবেদন করলে ওই ইউনিটের অন্য সাব-ইউনিটে আবেদন করা যাবে না। আবেদন করার জন্যে একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে বিশ্ববিদ্যালয়ের নাম (SUST), এইচ.এস.সি./সমমান শিক্ষা বোর্ডের নামের কোড, এইচ.এস.সি./সমমান পরীক্ষার রোল নম্বর, পাসের সাল এবং এস.এস.সি./সমমান শিক্ষা বোর্ডের নামের কোড, এস.এস.সি./সমমান পরীক্ষার রোল নম্বর, পাসের সাল, সাব-ইউনিটের কী ওয়ার্ড (A, B1, B2, B3, B4) লিখে ১৬২২২ নম্বরে SMS করতে হবে। উদাহরণ: SUST<space> SYL <space> 123456 <space>
2015<space> SYL <space> 654321<space> 2013 <space>A এখানে 123456 এবং 654321 যথাক্রমে এইচএসসি এবং এসএসসি পরীক্ষার রোল নম্বর। শিক্ষাবোর্ড থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভর্তি পরীক্ষা দেয়ার যোগ্য হলে তার মোবাইল ফোন থেকে নির্ধারিত ফি কেটে নিয়ে তাকে ভর্তি পরীক্ষার রোল নম্বর, প্রবেশপত্রের জন্য একটি USER ID এবং PASSWORD জানিয়ে দেয়া হবে। যা নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে। প্রবেশপত্র প্রিন্ট: প্রবেশপত্রের জন্য http://sust.teletalk.com.bd/ ওয়েব সাইটে গিয়ে সংশ্লিষ্ট ইউনিটের USER ID এবং PASSWORD ব্যবহার করে প্রবেশপত্র প্রিন্ট অপশন থেকে আবেদনকারীকে ২ (দুই) কপি প্রবেশপত্র সাদা A4 সাইজ কাগজে প্রিন্ট নিতে হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগের দিন পর্যন্ত প্রবেশপত্র প্রিন্ট করা যাবে। কেউ যদি উভয় ইউনিটে আবেদন করেন, সেক্ষেত্রে প্রতিটি ইউনিটের জন্য একই নিয়মে আলাদাভাবে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। USER ID এবং PASSWORD হারিয়ে গেলে SUST<space>HELP<space>এইচ.এস.সি/সমমান
শিক্ষাবোর্ডের নামের কোড <space> এইচ.এস.সি/সমমান পরীক্ষার রোল নম্বর <space> এইচ.এস.সি/সমমান পরীক্ষার পাসের সাল লিখে 16222 নম্বরে SMS করতে হবে। উদাহরণ: SUST<space>HELP<space>SYL<space 123456<space>2015 ভর্তি পরীক্ষার দিনে আবেদনকারীর করণীয়: প্রত্যেক ইউনিটের জন্য ছাত্র/ছাত্রীদের সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও ২ কপি প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। ভর্তি সংক্রান্ত কোনো বিষয়ে প্রশ্ন থাকলে ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে অথবা admission@sust.edu -তে ই-মেইল করে যোগাযোগ করা যাবে। আসন বিন্যাস: ভর্তি পরীক্ষার আসন বিন্যাস যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sust.edu/admission) প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে জানানো হবে। এছাড়াও যে-কোনো মোবাইল ব্যবহার করে ১৬২২২ নম্বরে SMS করে এ-সংক্রান্ত তথ্য জেনে নিতে পারবেন। উদাহরণ: SUST<space>SEATPLAN<space>EXAMROLL পরীক্ষা পদ্ধতি: ভর্তি পরীক্ষা সম্পূর্ণভাবে বহু নির্বাচনী প্রশ্ন (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্যে ০.২৫ নম্বর কাটা যাবে। কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে OMR ফরম-এ উত্তর করতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। বিদেশী ভর্তিচ্ছুদের করণীয়: বিদেশী ও বিদেশে অধ্যয়ন করা বাংলাদেশি ছাত্র/ছাত্রী যারা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবেন, তাদের ক্ষেত্রে ভর্তির আবেদনের জন্য SAT Score ন্যূনতম ১১০০ থাকতে হবে। এসব ছাত্র/ছাত্রীর ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ ১০ নভেম্বর ২০১৫। এ বিষয়ে বিস্তারিত তথ্য www.sust.edu/admission ওয়েবসাইটে পাওয়া যাবে।

শাবিতে নকলের দায়ে এক শিক্ষার্থীকে বহিস্কারের সুপারিশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে পরীক্ষাকক্ষে নকল করায় বহিস্কারের সুপারিশ করেছে ওই বিভাগ। ওই শিক্ষার্থীর নাম সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেন নৃবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থী। নৃবিজ্ঞান বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার সকালে বিভাগের ৩/২ ব্যাচের এএনপি-৩৬৫ কোর্সের পরীক্ষা দিতে যান সাখাওয়াত। এসময় পরীক্ষা কক্ষে দায়িত্বরত শিক্ষকরা তাকে নকলসহ ধরেন। সাখাওয়াত হোসেন শাবি শাখা ছাত্রলীগের কর্মী।
এ বিষয়ে জানতে চাইলে বিভাগের প্রধান এ.কে.এম মাযহারুল ইসলাম জানান, সাখাওয়াত নামের এক শিক্ষার্থী ৩/২ ব্যাচের একটি কোর্সে পরীক্ষা দিতে এসে নকল করে। আমরা তার উত্তপত্র এবং নকল সংযুক্ত করে কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি। তারা এখন ব্যাবস্থা নেবে।
এ বিষয়ে জানতে চাইলে সাখাওয়াত হোসেন ‘নকল করেননি’ এবং ‘এটি ভুল বুঝাবুঝি’ বলে মন্তব্য করেন।
এদিকে সাখাওয়াত হোসেনকে ছাত্রলীগকর্মী স্বীকার করলেও শাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলছেন, ‌কারো ব্যক্তিগত খারাপ কাজের দায় ছাত্রলীগ নেবে না।

শাবিতে ভর্তি পরীক্ষার নিবন্ধন: যা করতে হবে


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে ১৩ অক্টোবর। নিবন্ধন চলবে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত। আগামী ১৪ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ‘এ’ এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ভর্তি সংক্রান্ত এসব তথ্য জানান- ভর্তি কমিটির সদস্য সচিব প্রফেসর মুশতাক আহমদ। ভর্তি কমিটির সভাপতি প্রফেসর নারায়ণ সাহা জানান, এবার শাবিতে নতুন একটি বিষয় চালু হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াড এবং অন্যন্য স্বীকৃত আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণ, রৌপ্য অথবা ব্রোঞ্জ মেডেলপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষা ছাড়াই তাদের পছন্দমত বিষয়ে ভর্তির সুযোগ পাবেন। সংশ্লিষ্ট বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ভর্তি পরীক্ষার জন্য যোগ্যতা: ২০১৪/২০১৫ সনে অনুষ্ঠিত এইচ.এস.সি (সাধারণ ও কারিগরি)/আলিম/ডিপ্লোমা ইন কমার্স/সমমান এবং ২০১২/২০১৩ সনে অনুষ্ঠিত এস.এস.সি (সাধারণ ও কারিগরি)/দাখিল বা সমমান পরীক্ষাতে উত্তীর্ণ ছাত্র- ছাত্রীরা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের ২০১০/২০১১ সালে অনুষ্ঠিত এস.এস.সি. বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে সব ছাত্র-ছাত্রী বিজ্ঞান শাখা থেকে এইচ.এস.সি বা সমমান পরীক্ষা পাস করেছেন তারা ‘এ’ ও ‘বি’ উভয় ইউনিটেই এবং অন্যরা শুধু ‘এ’ ইউনিটে আবেদন করতে পারবেন। ‘এ’ ইউনিটে আবেদন করার জন্যে এইচ.এস.সি/সমমান ও এস.এস.সি./সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৬.৫ থাকতে হবে। ‘বি’ ইউনিটে আবেদন করার জন্যে এইচ.এস.সি/সমমান ও এস.এস.সি./সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৭.০ থাকতে হবে। জি.সি.ই. ‘ও’ লেভেলে কমপক্ষে ৩টি বিষয়ে বি গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং জি.সি.ই. ‘এ’ লেভেলে কমপক্ষে ২টি বিষয়ে বি গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে। ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া: যদি কোনো ছাত্র/ছাত্রী ‘এ’ ও ‘বি’ উভয় ইউনিটে পরীক্ষা দিতে চান, তাহলে উভয় ইউনিটে আলাদা আলাদা আবেদন করতে হবে। সাব-ইউনিটগুলো এমনভাবে সাজানো হয়েছে যে, কোনো একটি সাব-ইউনিটে আবেদন করলে ওই ইউনিটের অন্য সাব-ইউনিটে আবেদন করা যাবে না। আবেদন করার জন্যে একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে বিশ্ববিদ্যালয়ের নাম (SUST), এইচ.এস.সি./সমমান শিক্ষা বোর্ডের নামের কোড, এইচ.এস.সি./সমমান পরীক্ষার রোল নম্বর, পাসের সাল এবং এস.এস.সি./সমমান শিক্ষা বোর্ডের নামের কোড, এস.এস.সি./সমমান পরীক্ষার রোল নম্বর, পাসের সাল, সাব-ইউনিটের কী ওয়ার্ড (A, B1, B2, B3, B4) লিখে ১৬২২২ নম্বরে SMS করতে হবে। উদাহরণ: SUST SYL 123456 2015 SYL 654321 2013 A এখানে 123456 এবং 654321 যথাক্রমে এইচএসসি এবং এসএসসি পরীক্ষার রোল নম্বর। শিক্ষাবোর্ড থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভর্তি পরীক্ষা দেয়ার যোগ্য হলে তার মোবাইল ফোন থেকে নির্ধারিত ফি কেটে নিয়ে তাকে ভর্তি পরীক্ষার রোল নম্বর, প্রবেশপত্রের জন্য একটি USER ID এবং PASSWORD জানিয়ে দেয়া হবে। যা নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে। প্রবেশপত্র প্রিন্ট: প্রবেশপত্রের জন্য http://sust.teletalk.com.bd/ ওয়েব সাইটে গিয়ে সংশ্লিষ্ট ইউনিটের USER ID এবং PASSWORD ব্যবহার করে প্রবেশপত্র প্রিন্ট অপশন থেকে আবেদনকারীকে ২ (দুই) কপি প্রবেশপত্র সাদা A4 সাইজ কাগজে প্রিন্ট নিতে হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগের দিন পর্যন্ত প্রবেশপত্র প্রিন্ট করা যাবে। কেউ যদি উভয় ইউনিটে আবেদন করেন, সেক্ষেত্রে প্রতিটি ইউনিটের জন্য একই নিয়মে আলাদাভাবে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। USER ID এবং PASSWORD হারিয়ে গেলে SUSTHELPএইচ.এস.সি/সমমান শিক্ষাবোর্ডের নামের কোড এইচ.এস.সি/সমমান পরীক্ষার রোল নম্বর এইচ.এস.সি/সমমান পরীক্ষার পাসের সাল লিখে 16222 নম্বরে SMS করতে হবে। উদাহরণ: SUSTHELPSYL2015 ভর্তি পরীক্ষার দিনে আবেদনকারীর করণীয়: প্রত্যেক ইউনিটের জন্য ছাত্র/ছাত্রীদের সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও ২ কপি প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। ভর্তি সংক্রান্ত কোনো বিষয়ে প্রশ্ন থাকলে ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে অথবা admission@sust.edu -তে ই-মেইল করে যোগাযোগ করা যাবে। আসন বিন্যাস: ভর্তি পরীক্ষার আসন বিন্যাস যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sust.edu/admission) প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে জানানো হবে। এছাড়াও যে-কোনো মোবাইল ব্যবহার করে ১৬২২২ নম্বরে SMS করে এ-সংক্রান্ত তথ্য জেনে নিতে পারবেন। উদাহরণ: SUSTSEATPLANEXAMROLL পরীক্ষা পদ্ধতি: ভর্তি পরীক্ষা সম্পূর্ণভাবে বহু নির্বাচনী প্রশ্ন (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্যে ০.২৫ নম্বর কাটা যাবে। কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে OMR ফরম-এ উত্তর করতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। বিদেশী ভর্তিচ্ছুদের করণীয়: বিদেশী ও বিদেশে অধ্যয়ন করা বাংলাদেশি ছাত্র/ছাত্রী যারা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবেন, তাদের ক্ষেত্রে ভর্তির আবেদনের জন্য SAT Score ন্যূনতম ১১০০ থাকতে হবে। এসব ছাত্র/ছাত্রীর ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ ১০ নভেম্বর ২০১৫। এ বিষয়ে বিস্তারিত তথ্য www.sust.edu/admission ওয়েবসাইটে পাওয়া যাবে।
 

SOCIAL LINKS

Sample Text

 
Blogger Templates